Wednesday, May 25, 2022

 

এমন করে কত কাল

এমন করে কত কাল আর অবহেলা করে 

ডাকবে না আর আমার নামটি ধরে

পাইতে চাহি তোমায় যত

রাখব বুকে মনের মত 

স্বপ্ন হয়ে জড়িয়ে রব তােমার আঁখি ভরে।

রত্ন দিয়ে কিনব তােমায়

সাধ্য আমার নাইগো হায় 

আমায় আমি বিছিয়ে দিব 

তােমার চরণ পরে ।

তােমায় আমি যেটুকু চাই,

যদি তাহা কর যাচাই 

তোমারে আর পাবনাতাে মাথা কুটে মরে ৷

ইচ্ছা করে যা দিয়েছ

তাতেই আমায় বাঁচায়েছ 

যতই না পাই তাতেই আমি পাইনু হৃদয় জুড়ে ।

যা পেয়েছি তা না হারাই

চরণ ধুলায় মাথা নামাই 

গন্ধ নিও আমার জীবন ধুপটুকুরে পুড়ে ।

যেটুক তােমার অতি প্রিয়

আযহারেরে ভিক্ষা দিও। 

যতই ফিরাও তােমার দ্বারে আসব ফিরে ফিরে ।

No comments:

Post a Comment