মাের্শেদ রুপে
মাের্শেদ রূপে আশেকের কে ডাক দিয়া যায়
মন মানে না কেমনে যাব সােনার মদিনায় ।
মাের্শে রূপ যে নিরখিবে
ফানা ফিল্লাহ সেজন হবে
এক ভিন্ন দুই না দেখবে নূরের আয়নায় ৷
নূরের উপর নূর ছাড়িয়া
এস্কের বাতি জ্বালাইয়া বাকা বিল্লার ছবি আঁকে দিলের কাবায় ৷
ফানা ফিশ্বায়েখ হবে যদি
ছবক কর নিরবধি সকল দুঃথে কোমর বাঁধি থাক পীরের পায় ।
ফানা ফিল্লাহ হতে হলে
আপন বুদ্ধি দাওরে ছেড়ে মাের্শেদ বাণী মালা করে রাখিও গলায় ।
আর হবেনা মানব জীবন
সলী কর মরণ স্মরণ তারি হাতে ভরণ পােষণ বৃথা ভাবনা ভয় ।
যেজন চিনে মানুষ রতন
যত্ন করে মনের মতন সেই জনা লাভ করে রতন হয় না পরাজয়।
হৃদ-মদিনায় মাের্শেদ ছবি
যে লতেছে পাইছে সবই আযহার বলে নইত কবি; মিথ্যা কথা নয় ।
No comments:
Post a Comment