Saturday, May 21, 2022

 

হারিয়ে যাব।

হারিয়ে যাব যেদিন আমি

খুঁজে তাে আর পাবিনারে। হৃদয়ের নয়ন ভরে দেখে নেরে ৷

যা খুঁজে পাগল হলি

কাছে পেয়ে তাই হারালি 

এমন করে আর পাবিনা তুললে পাখী পিঞ্জরারে ।

সব দিয়ে সব বুঝে নিতে কয়জন পারে ধরণীতে 

মুখে মুখে মাওলা পাওয়া কোন কালে হবে নারে ।

কলংকই তাে প্রেমানন্দ

ধুপ না পুতে দেয় না গন্ধ 

যত মন্দ হবি ধরায় আনন্দ আর ধরবে নারে।

এখন ত যে উজান বেলা ছেড়ে দেরে মন ভবের খেলা 

হিসাবি নামাজ ছেড়ে সেজদা দে দিল কাবা ঘরে।

যারা গেল ফিরল নাতাে। 

বেঁচে আছ ভাব নাতাে, ভাবনাহীনরে ভাবনা দিও 

আযহার কান্দে মাওলার দ্বারে ।

No comments:

Post a Comment