মাের্শেদের রূপালী পর্দায়
মাের্শেদের রূপালী পর্দায় নিরূপ মানুষ খেলা
করে তারে ধরি কেমন করে ।
দশদিকে তার মুখ দেখা যায়
যেদিক দিয়া যে দিশা পায়
আপন যখন আপন হারায়
বরযখ অন্তরালে।
এক তালে তার দুই ঠিকানা
চোখে দেখলে যায় না চেনা
না দেখায় তার মূল ঠিকানা একটু যেজন ধরে ৷
কোন কালে তুই রসূল পাইলি
কোন কালে তুই মক্কা গেলি অনুমানেই সেজদা দিলি বর্তমান খােদারে ।
ডুবাও পাথর পানি ভারে
পাথরে কি পানি ধরে পাথর হয়ে কিতাব পড়ে পাইলি না মাওলারে ॥
নবী খােদা কেউ চিনি না
সম্পত্তি নয় যাবে কেনা আযহার বলে চেনা চেন পাইবে অচেনারে।
No comments:
Post a Comment